শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণের চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১৩:০৩ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:২৮

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণেচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তার নাম সাইদুল খান (৩২)।  এ ঘটনায় রবিবার মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় ওই ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবার সূত্রে জানা গেছে, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা সাইদুল কয়েকদিন আগে কলোনি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় সে ২০ টাকার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে ২০ টাকা দেয় এবং বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেয়। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয়ে জানতে চান। সে বিষয়টি খুলে বলে। পরে ওই শিশুর মা থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেডিক্যাল রিপোর্টেন জন্য ওই শিশুকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/আরকে/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার