নারীর ভিডিও ভাইরালের পর যুবদল কর্মী আত্মগোপনে

বরিশাল প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ২১:২৮ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২১:৫০

বরিশালের গৌরনদীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ধারণ করে হেনস্তা করেছেন বলে এক যুবদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল কর্মী আত্মগোপনে রয়েছেন।

সম্প্রতি উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। শুক্রবার বিকাল থেকে ওই ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মো. শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী বলে স্থানীয় লোকজন ও দলীয় নেতারা জানিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে ওই ইউনিয়নের একটি বসতঘর থেকে ওই নারীকে এক যুবকের সঙ্গে আটক করেন শাহিন মৃধা ও তার সহযোগীরা। পরে ওই নারীকে হেনস্তার পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। শুক্রবার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় ওই নারী নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এ সময় শাহিন তার শরীর থেকে পোশাক সরিয়ে ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে হেনস্তার দৃশ্যও রয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শাহিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয় লোকজন জানান। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, ‘শাহিন মৃধা যুবদলের কোনও পদে নেই। তবে দলের সক্রিয় কর্মী। বিষয়টি জানতে ঘটনাস্থলে যাবো। কী প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা খতিয়ে দেখে সত্যতা পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
দেশে নারী ও শিশু নির্যাতন নিয়ে উদ্বেগ 
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব