বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাসাগরে এ উৎসব পালন করেন তারা। প্রতি বছরের ন্যায় আজও ঐতিহ্যবাহী মাধবপাশা দুর্গাসাগড়ের হাজার হাজার পূর্ণার্থীদের আগমন ঘটে।
এ স্নান উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা রাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা গ্রহণ করে।
জানা গেছে, চন্দ্রদ্বীপের রাজবংশের চতুদর্শ রাজা শিব নারায়নের অকাল মৃত্যুর সময় তার স্ত্রী রানী গর্ভবতী ছিলেন। শিব নারায়নের মৃত্যুর পর তার পুত্র পঞ্চদশ রাজা জয় নারায়ন জন্মগ্রহণ করেন। বিধবা রানী দুর্গাবতী বুদ্ধিমতি ও প্রজাবৎসল মহিলা ছিলেন। আঠারো দশকের শেষভাগে নাটোরের রানী ভবানী ও চন্দ্রদ্বীপের রানী দুর্গাবতী জমিদারী পরিচালনা করে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
তিনি প্রজাদের মঙ্গলের জন্য অনেক পুকুর ও দীঘি খনন করেন। রানী দুর্গাবতী ১৮৭০ সালে বরিশালের বাবুগঞ্জে রাজধানী মাধবপাশায় এই দুর্গাসাগর খনন করেন।
১৯৭৪ খ্রিষ্ঠাব্দে বাংলাদেশ সরকার দীঘিটি পূনঃসংস্কার করেন। দীঘির নিচের অংশের দৈর্ঘ্য ১ হাজার ৯৫০ ফুট এবং প্রস্থ ১ হাজার ৭৫০ ফুট।
/এসএনএইচ/








