দেশীয় ঐতিহ্য নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিতেন বিএনপি-জামায়াতের নেতারা: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ২০:৪৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ২০:৫২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুবিএনপি-জামায়াতের নেতারা দেশীয় ঐতিহ্য নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিতেন বলে মন্তব্য করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) যার যার ধর্মকে স্বাধীনভাবে পালত করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু বিএনপি-জামায়াত ইতিহাস ও ঐতিহ্যকে কলুষিত করতে বার বার বাধাগ্রস্ত করেছে। শুক্রবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আমু বলেন, সারাদেশের মানুষ নির্বিঘ্নে ও উৎসাহ নিয়ে পহেলা বৈশাখ নিজস্ব ঐতিহ্যে পালন করেছে। এক সময় পহেলা বৈশাখ উদযাপন নিয়ে মানুষ শঙ্কার মধ্যে থাকত। আওয়ামী লীগ সরকারের আমলেই মানুষ সুষ্ঠুভাবে যার যার ধর্ম পালন করছে।
আরও পড়ুন:

ইউএস বাংলা বিমান সৈয়দপুরে আবারও দুর্ঘটনায়

আমু আরও বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থে বৃহত্তম চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে। দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ সরকার উন্নয়নের ছোয়া লাগিয়েছে। এ সরকার ক্ষমতায় আসার আগে বছরে ১টি রাস্তা হলে ২১ বছরে অন্তত ২১টি রাস্তা হত। কিন্তু কোনও ইউনিয়নেই ইটের রাস্তা মানুষ চিনত না। গ্রাম অঞ্চলের উন্নয়ন চাইলে আওয়ামী লীগ সরকারের সঙ্গেই  থাকতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নব নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপু বাকলাইর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ সাহা ও জেলা পরিষদ প্রশাসক জেলা আ.লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সদর উপজেলা আ.লীগ সভাপতি আ. রশিদ।
আরও পড়ুন:

জোড়াতালি দিয়ে চলছে বেনাপোল কাস্টমস হাউস

/এআর/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম