বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ১৬:৩৮আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৬:৩৮

বরিশালে মহাসড়কে থ্রি-হুইলার এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাস মালিক ও শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। এতে বরিশাল থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন, তারা সরকারকে রাজস্ব দিয়ে বাস চালিয়ে আসছেন। কিন্তু মহাসড়কে অবৈধ যানবাহন এবং থ্রি-হুইলার চলাচল করায় যাত্রী সংকটের সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। এ কারণে থ্রি-হুইলার মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করে তাদের চলাচল কীভাবে হবে তা লিখিতভাবে সিদ্ধান্ত হয়। কিন্তু থ্রি-হুইলার চালকরা মানছেন না। তারা তাদের ইচ্ছামতো বাসের কাউন্টার আটকে যাত্রী নিয়ে নগরী থেকে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন। নিষেধ করা সত্ত্বেও তারা না মেনে উল্টো কাউন্টার স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করছেন। 

তিনি আরও বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন এবং হুইলার চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে বহুগুণ। এ বিষয়গুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে একাধিকবার লিখিতভাবে ও মৌখিকভাবে জানানো হলেও এ বিষয়ে কোনও সুরাহা আজ পর্যন্ত হয়নি। এ কারণে বাস চলাচল বন্ধ করার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন।

ঢাকার যাত্রী মামুন ও সেলিম জানান, এভাবে যাত্রীদের জিম্মি করে কোনও আন্দোলন হতে পারে না। তিনি আন্দোলনকারীদের অন্য পন্থায় আন্দোলন করে সরকারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।

তারা বলেন, দূরদূরান্তে প্রয়োজনের তাগিদেই সাধারণ যাত্রীদের বাস ব্যবহার করতে হয়। তারা টার্মিনালে এসে দেখতে পান বাস চলাচল বন্ধ। এখন দূরবর্তী স্থানে কিভাবে যাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে।

/আরকে/
সম্পর্কিত
প্রতিদিনই কেন থমকে যায় ঢাকা
৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সর্বশেষ খবর
স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ, সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা
স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ, সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা
শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন
শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন
লেনদেন সহজ করতে নগদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি
লেনদেন সহজ করতে নগদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে