ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২

সরকারি চাকরির মৌখিক (ভাইভা) পরীক্ষায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে। একই দিন রাতে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সভায়ও বক্তব্য দেন নাহিদসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, চাকরির মৌখিক পরীক্ষার নম্বর হলো দলীয় নিয়োগের সুযোগ। এখন ক্ষমতায় গিয়ে তিনি মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব করছেন। সরকারের কাছে এ বিষয়ে যথাযথ যুক্তি থাকলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করার আহ্বান জানাচ্ছি আমরা। সবার সঙ্গে আলোচনা না করে ভাইভার নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। এই সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। আমরা মনে করি, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে সরকার টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

সরকারের সমালোচনা করে নাহিদ আরও বলেন, ‘নামের আগে মাননীয় শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সরকারের সমালোচনা করলে বা মন্দ কথা বললে মানুষকে আটক করা হচ্ছে। এটি এক ধরনের দ্বিচারিতা। মুখে এক কথা আর কাজে আরেকটি- এমন উদাহরণ তৈরি করা উচিত নয়। গণঅভ্যুত্থানের দুই বছর পার হয়েছে। নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকারও দায়িত্ব নিয়েছে। কিন্তু দেশের শাসনব্যবস্থায় আশির দশকের প্রবণতা ফিরে আসছে বলে মনে হচ্ছে।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলাল। সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।

/এএম/ 
সম্পর্কিত
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
তারেক রহমান নিয়ে নাহিদের বক্তব্য প্রত্যাহারে নোটিশ
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে কখনোই পাশে পাওয়া যাবে না’
সর্বশেষ খবর
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
কংগ্রেস হারানোর পর ট্রাম্পের দলে কি শুরু হচ্ছে ক্ষমতার লড়াই?
কী, কেন, কীভাবে কংগ্রেস হারানোর পর ট্রাম্পের দলে কি শুরু হচ্ছে ক্ষমতার লড়াই?
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ