তারেক রহমান নিয়ে নাহিদের বক্তব্য প্রত্যাহারে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৫

‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনও পরিকল্পনা নাই’— এমন বক্তব্য প্রত্যাহার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো.হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এ নোটিশ পাঠান।  

নাহিদকে উদ্দেশ করে নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এ সন্ধ্যার পর প্রকাশিত আপনার বক্তব্য ‘চাঁদাবাজী, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোন পরিকল্পনা নাই: নাহিদ ইসলাম’।  এ বক্তব্য আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে জানাচ্ছি যে, এ বক্তব্য অমার্জনীয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত হয়ে অবাস্তব, কাল্পনিক মন্তব্য দিয়ে নিজেকে ছোট ও অপরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রজ্ঞাহীন ব্যক্তি বলে আখ্যায়িত হয়েছেন। 

নোটিশে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলের চীফ হুইপের মতো পদধারীর ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন, রাজনৈতিক অপ্রজ্ঞা বক্তব্য জাতি কখনও আশা করেনি। এমন বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।

নাহিদকে উদ্দেশ্যে করে নোটিশে আরও বলা হয়, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঢালাওভাবে চাঁদাবাজী লুটপাট করার জন্য এসেছেন— এমন বক্তব্য চ্যানেল আই ও চ্যানেল ওয়ানের হেডলাইনে বার বার প্রকাশ করে একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হনন করে মারাত্মক অপরাধ ও ভুল করেছেন যা ক্ষমার অযোগ্য। যা মহান সৃষ্টিকর্তাও পছন্দ করেন না।

তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দুর্নীতিমুক্ত রাষ্ট্রপতি ছিলেন উল্লেখ করে নোটিশে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ও দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান এমন কার্যকলাপ করতে পারেন— জাতি কখনও বিশ্বাস ও আশা করে না।  

তাই নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারী কাযবিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট
পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
তুই আমার গায়ে হাত দিছোস কেন, সাংবাদিককে পরীমণি
তুই আমার গায়ে হাত দিছোস কেন, সাংবাদিককে পরীমণি
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম