মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল

বরিশাল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫

বরিশালের সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির বকেয়া পাওনা ১০ লাখ টাকা তার পরিবারকে পরিশোধ করেছে দৈনিক সমকাল।

সোমবার পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই অর্থ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

সুমন চৌধুরী বলেন, ‌‘১০ লাখ টাকার চেক সোমবার পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে জমা দেয়া হয়েছে। আগামীকাল বুধবার পাওনা টাকা তার স্ত্রীর হিসাব নম্বরে জমা হবে বলে আমাকে নিশ্চিত করেছে আমাদের কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগ।’

তিনি বলেন, ‘পুলক চ্যাটার্জির মৃত্যুর পর থেকেই আমাদের সম্পাদক থেকে শুরু করে দায়িত্বশীল কর্মকর্তারা তার পরিবারের খোঁজখবর রাখছিলেন। সেইসঙ্গে তার বকেয়া টাকা পরিশোধের জন্য বারবার বলেছেন তারা। এরপর দ্রুত সময়ের মধ্যে তার বকেয়া বাবদ পাওনা ১০ লাখ ৩০ হাজার টাকার চেক প্রস্তুত করা হয়। অফিস থেকে পুলক চ্যাটার্জির স্ত্রীর নামে পূবালী ব্যাংকে করা হিসাব নম্বরে ওই চেক জমা দেওয়া হয়।’

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান হিসেবে মাঝেমধ্যে সমকালের ওই অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন। মৃত্যুর পর তার লাশের পাশ থেকে ৫টি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ হিসেবে নিজের অসুস্থতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সুমন চৌধুরীকে তার অফিসে পাওনা বকেয়া টাকা উত্তোলন করে স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানান।

পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জি বলেন, ‘২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। চাকরি হারানোর পর মানসিক কষ্টে ছিলেন।’

মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি পাঁচটি চিরকুট লিখে রেখে যান। কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদি হাসান বলেন, পাঁচটি চিরকুট তার শার্টের বুক পকেটে পাওয়া যায়। এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর কাছে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল। মৃত্যুর তিন দিন পর সেই পাওনা অর্থই পরিবারের কাছে পৌঁছে দেয় সমকাল কর্তৃপক্ষ।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও কন্যার উদ্দেশে লেখা চিরকুটে পুলক ক্ষমা চেয়ে লিখেছিলেন, আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না। ছোট ভাই দীপক চ্যাটার্জির উদ্দেশে লেখা চিরকুটে স্ত্রী ও সন্তানকে আগলে রাখার আকুতি জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সুমন চৌধুরী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

/এএম/ 
সম্পর্কিত
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশের পাশে ৫ চিরকুট, যা লেখা আছে
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে যুবককে দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা
কেরানীগঞ্জে যুবককে দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান