জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি শ্রমিকনেতার নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি

সাভার (ঢাকা) প্রতিনিধি 
০৩ নভেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:১১

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাভারের আশুলিয়ায় আনন্দ র‍্যালি করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির (এজিডব্লিউইউ) কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। তিনি আশুলিয়ায় জুলাই আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় ২০২৫ সালের ১৩ অক্টোবর গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে জুলাই আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় ও আশপাশে অবস্থান নেন রাজু নামের এক যুবকসহ হাজারো লোকজন। এ সময় আন্দোলনের বিপক্ষে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের হাতে থাকা মারাত্মক আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি হামলা ও গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে রাজু (২২) নামের ওই যুবক বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

আশুলিয়া থানার ওসি বলেন, শ্রমিকনেতা ফরিদুল ইসলামকে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগ শেষে সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

এদিকে, মঙ্গলবার ফরিদুল ইসলামের নেতৃত্বে আনন্দ র‍্যালি বেরা করা হয়। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কারখানাভিত্তিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, প্রায় ২৫টি ট্রেড ইউনিয়নের নেতাকর্মী এবং পাঁচটি শ্রমিক সংগঠনের নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সমাবেশে দেওয়া বক্তব্যে ফরিদুল ইসলাম বলেন, ‘গত মে মাস থেকে শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছি আমরা। সম্প্রতি গাজীপুর, সাভার, আশুলিয়া ও উত্তরায় এ দাবিতে আন্দোলন হয়েছে। পরে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮৬ শতাংশ আসে পোশাকশিল্প থেকে। অথচ কিছু ব্যক্তি ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন ইস্যুতে গুজব ছড়িয়ে কারখানাগুলোতে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে। শ্রমিকরা কাজ করতে চান। কিন্তু বহিরাগতরা কারখানায় ঢুকে ঢিল ছোড়ার কারণে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করছে বলে শ্রমিকরা আমাদের জানিয়েছেন।’

ফরিদুল ইসলাম আরও বলেন, ‘গত ১ নভেম্বর পৃথক সংগঠনের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করা হয়েছিল। মঙ্গলবার সাভার-আশুলিয়ার শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন সংগঠনের সম্মতি রয়েছে এবং শ্রমিকরাও অংশ নিয়েছেন।’

মজুরি বোর্ডের গেজেট প্রকাশ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, ‘গত দুই দিনে শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা চলছে। কোথাও বলা হচ্ছে, মজুরি বোর্ডের গেজেট প্রকাশ হয়নি। অথচ গেজেট প্রকাশিত হয়েছে এবং আমি নিজেই গেজেট নিয়ে এসেছি। এ ধরনের বিভ্রান্তির কারণে কিছু কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটছে।’

কাশিমপুরের একটি কারখানায় এসিড ছিটানোর ঘটনা প্রসঙ্গে ফরিদুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় একজন শ্রমিকনেতার বিষয়ে তার ফেসবুক পেজে ভিডিওসহ তথ্য প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখানো হয়, ওই শ্রমিককে বাড়ি দেওয়ার কারণে পরে এসিড বা কেমিক্যাল ছিটালে তার মুখে লাগে। পরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং অন্যের কাছ থেকে শুনে বিষয়টি লিখেছিলেন বলে জানান।’

এ ধরনের ঘটনায় যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভুল তথ্যের কারণে একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ শিল্পের সঙ্গে শ্রমিক, মালিক, বাড়িওয়ালা, দোকানদার, চিকিৎসক, রিকশা-ভ্যানচালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা জড়িত। পোশাকশিল্প সচল থাকলে দেশের অর্থনীতিও সচল থাকবে।’

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের কর্মস্থল রক্ষার দায়িত্ব শ্রমিকদেরই নিতে হবে। কর্মসংস্থান ধ্বংসের চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। পাশাপাশি প্রত্যেক শ্রমিককে কাজে যোগদান এবং কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আমরা।’

এদিকে র‍্যালিতে উপস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে নতুন মজুরি নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান, পরিবারের প্রয়োজন এবং বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে তারা আশা করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মনসুর আলী, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রানা সুলতান, জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

 

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত
শ্রমিক অসন্তোষ: সারাদিন গুঞ্জনের পর বিজিএমইএ’র সংবাদ সম্মেলনটি হলো না
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
সর্বশেষ খবর
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু, কার হাতে যাবে কংগ্রেস?
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু, কার হাতে যাবে কংগ্রেস?
বিক্রি ও মুনাফায় পূর্বাভাসের চেয়ে এগিয়ে অ্যাপল
বিক্রি ও মুনাফায় পূর্বাভাসের চেয়ে এগিয়ে অ্যাপল
ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে বিএনপি
এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে বিএনপি
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ