সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি

বরিশাল প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহারকে না পেয়ে ১৬ বছর বয়সী ছেলেকে তুলে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক কিশোর বাফতিন আহমেদ জিহান বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার বলেন, আমার স্বামী বাহার সব মামলায় জামিনে আছেন। তাকে আটক করতে পুলিশ বাসায় অভিযান চালায়। তবে তাকে না পেয়ে নাবালক ছেলেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে তুলে নিয়ে যাচ্ছেন। এ সময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করেন। চিৎকার ও হইচইয়ের মধ্যে আশপাশে উৎসুক জনতা জড়ো হয়। একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে যান জিহানের মা সাথী। পরে পুলিশ পিকআপে করে জিহানকে নিয়ে চলে যায়।

সাথী আক্তারের ভাষ্য, ‘আমার স্বামী জোহরের নামাজ পড়তে মসজিদে গেলে হঠাৎ বাসার সামনে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি, আমার ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে তখন বলেছি, বাহার সব মামলায় জামিনে আছেন। আমাদের কাছে কাগজ আছে। তবু তিন জন মিলে আমার ছেলেকে নিয়ে গেছে। বাধা দিলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। পুলিশকে বলেছি, আমার ছেলে তো নাবালক, থানা-পুলিশ কিছুই চেনে না।’

এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি এক কিশোরকে ধরেছে, কিন্তু থানায় হস্তান্তর করেনি।

/এএম/এম/
সম্পর্কিত
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
কার নির্দেশে ও কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটছে, জানালো ডিবি
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার