হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের সার্কিটের তার চুরির ঘটনা ঘটেছে। এতে ইউনিটের তিন তলার একটি অংশে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইউনিটের সামনের বিদ্যুৎ সংযোগের সার্কিট খুলে তামা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে গণপূর্ত বিভাগ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, হাসপাতালে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাকর্মী না থাকায় তারা উদ্বিগ্ন। পর্যাপ্ত আনসার সদস্য না থাকায় মাঝেমধ্যে হাসপাতালের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। সকালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরির বিষয়টি জানার পর গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা মেরামতের কাজ করছে।

সকাল থেকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের কথা জানান রোগী ও স্বজনরা। কমলাপুর থেকে হাসপাতালে আসা আসমা বেগম বলেন, রোগী নিয়ে হাসপাতালে এসে সকাল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। এতে বিশেষ করে রোগীদের অনেক কষ্ট হচ্ছে।

লোহালিয়ার বাসিন্দা সিরাজ সিকদার বলেন, হাসপাতালে প্রায়ই রোগী ও স্বজনদের মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া যায়। এবার বিদ্যুৎ সংযোগের সার্কিটের তামাও চুরি হয়েছে। এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
সন্তানকে সুস্থ করতে হাসপাতালে, সেখানেই অভিভাবকদের আরেক লড়াই
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
সর্বশেষ খবর
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, সেই প্রকৌশলীকে বদলি করলো দুর্গম এলাকায়
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, সেই প্রকৌশলীকে বদলি করলো দুর্গম এলাকায়
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী