বলিউড অভিনেতা গোবিন্দ বহু নারীতে আসক্ত হয়েছেন। সে কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন অভিনেতার স্ত্রী সুনীতা। এবার অভিনেতার স্ত্রী জানালেন, তিনিও একজনকে সঙ্গী হিসেবে চান। ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ তিনি নিজের পছন্দের কথা জানান।
সেখানে একটি প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না করে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ তথা এক রাতের সঙ্গী হিসেবে শাহরুখই সেরা পছন্দ বলে দেন সুনিতা।
‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-তে র্যাপিড-ফায়ার রাউন্ডে বলিউডের তিনজন অভিনেতার মধ্যে থেকে একজনকে পছন্দ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। একটি মজার কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়।
ওয়ান-নাইট স্ট্যান্ডের জন্য শাহরুখ খান, শাহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। কোনও দ্বিধা ছাড়াই সুনিতা শাহরুখ খানকে বেছে নেন এবং স্পষ্ট করে দেন যে কোনও পরিস্থিতিতেই সুপারস্টার শাহরুখই হবেন তার প্রথম পছন্দ।
সুনিতা বলেন, ‘আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, আমার প্রথম পছন্দ সবসময় শাহরুখ খানই থাকবেন।’
সাক্ষাৎকারে গোবিন্দাকে বিয়ে প্রসঙ্গে সুনীতা জানান ‘ওকে বিয়ে করে আমার কোনও অনুশোচনা নেই। আমি চাই মানুষ নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যদেরও তাদের মতো করে বাঁচতে দিক। সে তার জীবন যাপন করছে। আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন






