২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, গ্রেফতার জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে খুলনার সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু।

এসআরবি জানায়, এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জয়নাল খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। 

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন, ১৯৯৯ সালে রূপসা থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের পক্ষ থেকে করা সেই মামলায় এজাহারনামীয় আট জন আসামি ছিলেন। তাদের মধ্যে এরশাদ শিকদার ছিলেন ১ নম্বর আসামি। মামলার পর থেকে জয়নাল আত্মগোপনে ছিলেন। হত্যা মামলায় জয়নালের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‌‘গ্রেফতার জয়নালকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

/এএম/ 
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
৯ লাখ টাকায় আপস, সেই কিশোরের জামিন শুনানিতে যা ঘটলো
সর্বশেষ খবর
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪
মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ