বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

বরিশাল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ, সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের বাসিন্দা মুত্তাকিন। তিন জনই এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তারা বন্ধু বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার বলেন, ‌‘ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। মহাসড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানজট নিরসন করে। এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটরসাইকেলের চালক বিপরীতগামী বাসের চালক; উভয়েরই দোষ ছিল। দ্রুতগতিতে এসেছিল দুটি যান। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মারা যান। বাসের চালক-হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছেন। যাত্রীদের বিকল্প বাসে গন্তব্যে পাঠানো হয়। লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: আরও দুই জন কারাগারে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: আরও দুই জন কারাগারে
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!