বরিশালে জমি নিয়ে বিরোধে দিনমজুর নিহত

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৬:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৬:৩০

বরিশাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বোর্ড স্কুল সংলগ্ন স্থানে জমি নিয়ে বিরোধের জের ধরে গৌতম মালী (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গৌতম মালী ওই ইউনিয়নের বাসিন্দা এবং সিংহবাড়ি বাজারে ঝাড়ুদার ও দিনমজুর হিসেবে কাজ করতেন। বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলন মালি ও বিপুল নামে দুইজনকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল। ময়না তদন্তের জন্য লাশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সোমবার পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানান, বাজার ঝাড়ু দিয়ে রাত ৮টার দিকে বাড়ির ফিরার পথে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুল) সংলগ্ন স্থানে পৌঁছুলে তাকে ছুরিকাঘাত করে গৌতমের ভায়রার ছেলে মিলন মালি ও তার সহযোগী বিপুল। এ সময় ধারালো ছুরির আঘাতে তার শ্বাসনালী কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে গৌতমকে তিনি মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম