পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১৬:০৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:০৬

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান তারা।

এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে জানতে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩৩
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩৩
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩৩
‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’
‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে