শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৮ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

ঢাকার সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে উসকানি দেওয়া, প্রভাব বিস্তার ও অর্থায়নের অভিযোগে সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার বাসিন্দা শাহাদাৎ হোসেনের ছেলে।

পুলিশের দাবি, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ কাজে তৃতীয় পক্ষ হিসেবে সোহেল শ্রমিকদের উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিভিন্নভাবে অর্থায়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলারও আসামি সোহেল। এ ছাড়া মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে দায়ের করা ২১ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
শ্রমিকরা কাজে ফেরার পরও কেন সতর্ক পুলিশ
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বশেষ খবর
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান
মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান
এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী 
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে