লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িসহ একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম করেছে জামাই নাজমুল হোসেন। শুক্রবার ভোর ৪টার দিকে শহরের আব্বাস আলী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই নাজমুল হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ নিয়ে শ্বশুর মহিন উদ্দিন বাবর, শাশুড়ি আঙ্গুরের নেছারের সঙ্গে মেয়ের জামাই নাজমুল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বশুর,শাশুড়ি, স্ত্রী মহিমা আক্তার ও শ্যালিকা সাফুরা আক্তার পলিকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে নাজমুল ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে।
আরও পড়ুন:
লক্ষ্মীপুরে দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা
/এআর/








