কুমিল্লার লাকসামে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজি জামাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আবদুল মান্নান মনা (৫৫)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম আবদুস সোবহান ও তার মেয়ের জামায়ের নাম সাহাব উদ্দিন। রবিবার বিকালে উপজেলার শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাই আবদুস সোবহান ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ।
এদিকে, আবদুল মান্নানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী আবদুস সোবহানের বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পারিবারিক বিরোধপূর্ণ পুকুরে আবদুস সোবহানের নাতি মাছ ধরতে করতে গেলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আবদুস সোবহানের ছেলে ইয়াকুব আলী (২৫) ও ইয়াছিন আলী (১৯) এবং মেয়ের জামাতা সাহাব উদ্দিন পিটিয়ে আবদুল মান্নান মনাকে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লাকসাম থানার পরিদর্শকত (তদন্ত) নাছির উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত আবদুস সোবহান ও তার দুই ছেলেকে লাকসাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে।
আরও পড়ুন:
সাভারে অভাবের তাড়নায় দিনমজুরের আত্মহত্যা
/বিটি/








