ফেনী প্রেসক্লাবে চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
০৩ মে ২০১৬, ২০:৩৫আপডেট : ০৩ মে ২০১৬, ২০:৪৩

ফেনী প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করেছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা। ফেনী প্রেসক্লাব ও ফেনী রিপোর্টার্স ইউনিটি পৃথকভাবে এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের মিডিয়া থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান। ফেনী প্রেসক্লাবে চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রেসক্লাব বেলা ১১টায় ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। ফেনী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ মালদারের সভাপতিত্বে সমাবেশে ক্লাবের নেতারা বক্তব্য করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দোষীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেন ক্লাব নেতারা।

এদিকে, ফেনী রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় শুধু ফেনী নয় গোটা দেশের গণমাধ্যম কর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ইঙ্গিতে পাল্টা-পাল্টি মামলা নেওয়া হয়েছে। তারা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ চার সাংবাদিকের হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তা না হলে কঠিন কর্মসূচির  ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন:

ফেনী প্রেসক্লাবে চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন কিশোরীগঞ্জের চাঁদখানা ইউনিয়নে ১৪৪ ধারা জারি

সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওসমান হারুন মাহমুদের সভাপতিত্বে ও শুকদেব নাথ তপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক যতন মজুমদার, হাবিবুর রহমান খান, বর্তমান কমিটির সহ সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, যুগ্ম সম্পাদক আলি হায়দার মানিক, কোষাধ্যক্ষ এমএ জাফর, প্রচার সম্পাদক ওমর ফারুক, কার্য নির্বাহী কমিটির সদস্য জহিরুল হক মিলন, সদস্য জামাল উদ্দিন প্রমুখ। ফেনী প্রেসক্লাবে চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ উদ্দিন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে ঢুকে সভাপতি রফিকুল ইসলাম, জাগো নিউজ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভি ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিন সাংবাদিকসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি করেন।

গুরুতর আহত রফিকুল ইসলামকে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিনজন ফেনী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মামলায় উল্লেখিত আসামিরা হলেন, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির ফেনী প্রতিনিধি জমির উদ্দিন বেগ ও একুশে টিভির সাবেক ফেনী জেলা প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল।

এদিকে, প্রশাসন মঙ্গলবার বিকাল ৩টায় ফেনী প্রেসক্লাব সিলগালা করে দেয়। দ্বিতীয়বারের মতো ফেনী প্রেসক্লাব সিলগালা হওয়ায় ফেনীর জনমনে অস্বস্তি বিরাজ করছে।

আরও পড়ুন:


ফেনী প্রেসক্লাবে চার সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে পাসপোর্টসহ আটক ২

/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের