সচিব পরিচয়ে ইয়াবা পাচার, ধরা খেলেন বিমানবন্দরে

কক্সবাজার প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৯:৩২আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:৩৪

আটক সচিব পরিচয় দিয়ে ইয়াবা পাচারের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে সাইদুর রহমান (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমান কর্তৃপক্ষ। এসময় তার কাছ থেকে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার বিকাল ৩টার দিকে তল্লাশি করার সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার বিমান বন্দর ম্যানেজার সাধন কুমার মোহন্ত সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বিমান সংস্থা নভোএয়ারে ঢাকা যাচ্ছিলেন সাইদুর। তিনি প্রায়ই নিজেকে সচিব পরিচয় দিয়ে বিমানে ঢাকা যাওয়া-আসা করতেন। শুক্রবার নিয়মিত তল্লাশির সময় সাইদুর রহমানের লাগেজে এসব ইয়াবা ধরা পড়ে।
তিনি আরও জানান, আটক সাইদুর রহমান নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

আরও পড়ুন: ঝিনাইদহে ওয়ার্ড আ.লীগের সভাপতিকে কুপিয়ে জখম

/এমও/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম