চাঁদপুরের মতলব উত্তরে বজ্রাঘাতে আয়েত আলী (৫৫) ও তার স্ত্রী আশাফি বেগম (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে জমিতে ধানের খড় শুকিয়ে বাড়িতে আনতে গিয়ে বজ্রাঘাতে স্বামী-স্ত্রী মারা যান। তাদের ২ ছেলে ৪ মেয়ে রয়েছে। অসহায় এ পরিবারের জন্য সরকারি সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান জানান, বিকেল ৫টার দিকে খড় শুকাতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে তাদের পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
/এমও/








