অপহরণ, গুম, হত্যা, অগ্নিসংযোগ, বৈষম্য, প্রশাসনিক ব্যর্থতা, ইউএনডিপির কার্যক্রম বন্ধসহ সাতটি দাবিতে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করেছে পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদ।
রবিবার পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল মমিন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি পার্বত্য চট্টগ্রাম হতে বাঙালিদের সমতল ভূমিতে সরিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক অসাংবিধানিক প্রস্তাবের সমালোচনা করেন এবং সংস্থাটির কার্যক্রম পার্বত্য চট্টগ্রামে বন্ধের দাবি জানিয়েছেন।
তবে শুধু অ্যাম্বুলেন্স, ফার্মেসি, সংবাদপত্রের গাড়ি, খাবার হোটেল ও রেস্তোরাঁ হরতালের আওতামুক্ত থাকবে বলে সংগঠন থেকে জানানো হয়।
/এনএস/এএইচ/ আপ-এমও








