স্কুলছাত্র বাঁধন হত্যা: অভিযুক্তের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো
০৯ মে ২০১৬, ২০:৩৫আপডেট : ০৯ মে ২০১৬, ২০:৩৯

চট্টগ্রাম স্কুলছাত্র ফিরোজ আলী বাঁধন (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত হৃদয় মল্লিকের (২৪) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। গোয়েন্দা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুই দিনের এই রিমান্ড মঞ্জুর করেন পঞ্চম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ডবল মুরিং সার্কেলের সহকারী কমিশনার (এসি) হাসান ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া অভিযুক্ত হৃদয় ও তার কথিত প্রেমিকার ব্যাপারে বাঁধন ব্যক্তিগত গোপন তথ্য জানতেন বলেও পুলিশ জানতে পেরেছে। এ কারনেও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার বিকেলে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকার একটি খাল থেকে বাঁধনের বস্তাবন্দি গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার নিকটাত্মীয় হৃদয়কে আটক করা হয়। এর আগে ৪ মে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় কিশোর ফিরোজ আলী বাঁধন।

আরও পড়ুন: রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম