কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি

রাঙামাটি প্রতিনিধি
১০ মে ২০১৬, ০৫:২৪আপডেট : ১০ মে ২০১৬, ০৮:২৯

কাপ্তাই হ্রদে মাছ শিকার কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনার বিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতিবছরই তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এবারও ১২ মে থেকে হ্রদের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৎস্য আহরণ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, এই হ্রদের ওপর নির্ভর করে অনেক জীবন চলে। তাই সবার কথাই আমাদের ভাবতে হবে। মাছ আহরণ বন্ধ থাকাকালে প্রত্যেক জেলে যাতে রিলিফ কার্ড সঠিকভাবে পান, সেদিকে নজর রাখতে হবে। হ্রদে মাছ ধরা বন্ধে নৌ পুলিশ কাজ করবে বলেও তিনি জানান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, হ্রদের মাছ আহরণ বন্ধের সময়ে যদি কারও অবৈধ জাল পাওয়া যায় তবে তা সঙ্গে সঙ্গেই নষ্ট করে ফেলা হবে। এছাড়া হ্রদে জাঁক দিয়ে মাছ আহরণ করা যাবে না। এভাবে মাছ আহরণ করতে দেখা গেলেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছ আহরণ এবছর ১২ মে থেকে তিন মাস বন্ধ থাকবে। খোলার বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া প্রতিবছর পয়লা মে থেকে মাছ ধরা বন্ধ করে ১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটির শাখার ব্যবস্থাপক ও প্রজেক্ট ডিরেক্টর কমান্ডার মাইনুল ইসলাম (সি) বিএন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মৎস্য বৈজ্ঞানিক মো. আব্দুল বাশারসহ জেলার বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন: তালিকায় আ.লীগের নেতাসহ অর্ধশতাধিক বাংলাদেশির নাম
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম