কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে জেলার বুড়িচং উপজেলার কোমাল্লা এলাকায় গোমতী নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকালে গোমতী নদী দিয়ে ওই যুবকের মরদেহ ভেসে যাচ্ছে এমন ছবি স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে আপলোড করে। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ উপজেলার পীরযাত্রা ইউনিয়নের কোমাল্লা এলাকায় গোমতী নদী থেকে ভাসমান ওই যুবকের (৩০) মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সন্ধ্যায় বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, এখনো মরদেহের পরিচয় মেলেনি, বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়না তদন্ত করা হবে।
/টিএন/আপ-এআর/








