লক্ষ্মীপুরে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুরা আঁকলো ছবি

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর
১৩ মে ২০১৬, ১৩:০৪আপডেট : ১৩ মে ২০১৬, ১৩:০৪

লক্ষ্মীপুরে বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা লক্ষ্মীপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দেশজুড়েই এই আয়োজন থাকলেও লক্ষ্মীপুরে ব্যতিক্রমী উদ্যোগ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৪০ জন শিশু অংশগ্রহণ করে।

লক্ষ্মীপুরে বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এরপর সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনার ডিডি ও বিএম সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, এএসপি সার্কেল মো. নাসিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক মাহবুব।

বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তি উদযাপন আলোচনা সভায় জেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়।

আরও পড়ুন: তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ
/টিএন/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী