বান্দরবানে বাংলা ট্রিবিউন-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

বাসু দাস, বান্দরবান
১৩ মে ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৩ মে ২০১৬, ২০:৩০

কেক কেটে বান্দরবানে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় বান্দরবান পৌরসভা মিলনায়তনে বসেছিল সাংবাদিকদের মিলনমেলা। উপলক্ষ বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা। শুক্রবার সকাল সাড়ে ১০টা বাজতেই কেক কেটে শুরু হয় বাংলা ট্রিবিউনের জন্মদিন পালন। তারপর অতিথিরা বাংলা ট্রিবিউন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অতিথিরা প্রত্যাশা করে বলেন, বাংলা ট্রিবিউন শুধু দুই বছর নয়, এগিয়ে যাক হাজার বছর। আহ্বান জানান, বান্দরবান পার্বত্য জেলার দূর্গম এলাকার সব ধরনের খবর যাতে বাংলা ট্রিবিউন-এ যেনও স্থান পায়।

বাংলা ট্রিবিউন ভিন্ন ধারার ও অনুসন্ধানী সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারা অব্যাহত রেখে বাংলা ট্রিবিউনকে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা,  দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক কাশেমী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।

আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার প্রতিনিধি সঞ্জয় বড়ুয়া, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত, যমুনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, জিটিভি প্রতিনিধি মো. ইসহাক, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সৈকত দাশ, দৈনিক গিরিদর্পন প্রতিনিধি সেলিম চৌধুরী।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক