কক্সবাজারের বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের ইভান প্লাজায় দৈনিক বাঁকখালী অফিসে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক বাঁকখালীর সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ সাইফুল ইসলাম চৌধুরী। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোরশেদুর রহমান খোকন, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক আমাদের কক্সবাজার-এর সম্পাদক ও আরটিভি’র জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, চ্যানেল-২৬ এর জেলা প্রতিনিধি শাহাজাহান চৌধুরী শাহিন, দৈনিক সাগরদেশ-এর সম্পাদক মোস্তফা সরওয়ার, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, মাই টিভি’র জেলা প্রতিনিধি গোলাম আরিফ লিটন, নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ.কমের বার্তা সম্পাদক সম্পাদক ইমাম খায়ের, দৈনিক বাঁকখালী পত্রিকার চিফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, দৈনিক আজকের দেশ-বিদেশ এর স্টাফ রিপোর্টার আব্দুল আলীম নোবেল, দৈনিক বাঁকখালীর আইটি প্রধান লোকমান হাকিম, নাইম ও শামশুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে, বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় কক্সবাজারে র্যালির আয়োজন থাকলেও টেকনাফের শরণার্থী ক্যাম্পে আনসার বাহিনীর ব্যারাকে দুর্বৃত্তের হামলার ঘটনায় তা বাতিল করা হয়। পরে বিকাল ৪টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ প্রশাসনের কর্মকর্তারা টেকনাফে যাওয়ায় র্যালি ও আলোচনা সভায় অংশ নিতে পারেননি।
/বিটি/আপ-এআর/








