টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় আহত ৫ সাংবাদিক

কক্সবাজার প্রতিনিধি
১৩ মে ২০১৬, ২০:৪১আপডেট : ১৩ মে ২০১৬, ২০:৪৬

কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলায় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ভুট্টু বাহিনীর হামলায় ২ সাংবাদিক ও তিন ফটো সংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেল ও তার ক্যামেরাপারসন ফয়েজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু ও তার ক্যামেরাপারসন শরীফ ও ৭১ টেলিভিশনের কক্সবাজার ক্যামেরা পারসন বাবু দে।  শুক্রবার (১৩ মে) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুজা উদ্দিন রুবেল জানান, সকালে টেকনাফের মুচরি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্য নিহত হন। এ সময় ১১টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবেদন করতে আমরা ঘটনাস্থলে যাই। আমরা জানতে পারিন, ওই ঘটনার সঙ্গে নাজির পাড়ার ভুট্টু নামে এক ব্যক্তি জড়িত। পরে বিকেলে নাজির পাড়ার ভুট্টুর বাড়ির সামনে তার ব্যাপারে জানতে চাইলে ভুট্টুসহ তার বাহিনীর লোকজন আমাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের  কুপিয়ে আমাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ভুট্টু বাহিনী।

আরও পড়তে পারেন: বাংলা ট্রিবিউন কোনও কুসংস্কারে বিশ্বাস করে না: ড. কাজী আনিস আহমেদ

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।  হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম