বান্দরবানে ভিক্ষু হত্যা: দুই রোহিঙ্গাসহ আটক ৩

বান্দরবান প্রতিনিধি
১৫ মে ২০১৬, ১০:৩৮আপডেট : ১৫ মে ২০১৬, ১০:৩৯

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নে বৌদ্ধভিক্ষু মং শু ইউ (৭০)হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন,  হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) ও রহিম (২৯)।

শনিবার রাতে নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বৌদ্ধভিক্ষু হত্যার ঘটনায় চাক সম্প্রদায়ের একজনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

উপর চাকপাড়া বৌদ্ধ মন্দিরটি দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের নির্জন স্থানে ধর্মীয় রীতিনীতি পালনের অংশ হিসেবে তিনি দুই বছর ধরেই সেখানে ধ্যান করছিলেন। শনিবার ভোরে বাইশারি ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধবিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মং শু ইউকে গলা কেটে হত্যা করা হয়। সকালে পূজারিরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম