ফেনীতে এমপি হাজি রহিমের গাড়িবহর থেকে ৩ আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৫ মে ২০১৬, ১৪:৫২আপডেট : ১৫ মে ২০১৬, ১৫:০৬

ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য হাজি রহিম উল্লাহর গাড়িবহরে তল্লাশি করে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশের একটি যৌথ দল।

গত শনিবার রাত ১০টার দিকে ফেনীর লালপোল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।

ফেনীতে সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ’র গাড়ি বহর থেকে তিনজনকে আটক করে র‌্যাব

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সোনাগাজী থেকে রওয়ানা হন সংসদ সদস্য রহিম উল্লাহ। শহরতলীর লালপোল এলাকায় তার গাড়িবহর পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া র‌্যাব-৭ ও পুলিশের একটি দল তাদের গতিরোধ করে তল্লাশি করে। এ সময় এমপিকে বহনকারী গাড়িটি ছেড়ে দিয়ে বহরে থাকা একটি মাইক্রোবাস আটক করা হয়। মাইক্রোবাস থেকে সাগর, জহির ও সাব্বির নামে তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, গাড়ি তল্লাশি করে ৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে এদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়। অপর তিনজন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে ডাকাতি ও গৃহবধূ ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

এ ব্যাপারে এমপি রহিম উল্লাহর বক্তব্য জানা যায়নি।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন:

মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিশপ্ত সড়ক! মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়কের বেহাল অবস্থা (ফাইল ফটো)

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান