লক্ষ্মীপুরে মেঘনায় ট্রলারে ডাকাতি: ৮ লাখ টাকা লুট, আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ মে ২০১৬, ০৮:৫৭আপডেট : ২০ মে ২০১৬, ০৯:৩৫






লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে গরু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ওই ট্রলারে থাকা ৯ ব্যাপারীসহ আহত হয়েছেন ১২ জন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কমলনগর উপজেলার মতিরহাট এলাকার পশ্চিমে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা ব্যবসায়ীদের অস্ত্রের মুখে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছ থেকে নগদ ৮ লাখ টাকা লুটে নেয় ডাকাতদল। পরে রাত ১০ টার দিকে গুরুত্বর আহত তাজল ইসলাম (কাজল) ও আরিফ হোসেন নামে দুই গরু ব্যবসায়ীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
ডাকাতের হামলায় আহত তাজল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, লক্ষ্মীপুর থেকে গরু কেনার উদ্দেশ্যে একটি বড় ট্রলারে করে পটুয়াখালীর গাজীপুর হাটে যাচ্ছিলেন তারা ৯ গরু ব্যবসায়ী। সন্ধ্যার দিকে হঠাৎ করে স্পিডবোটে করে অস্ত্রধারী কয়েকজন ডাকাত এসে তাদের ট্রলারে হামলা চালায়। এসময় ট্রলারে থাকা সবার হাত পা বেঁধে মারধর করে অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুটে নেয় ডাকাতদলটি। এক পর্যায়ে ট্রলারের তেলও নিয়ে যায় তারা। পরে ভাসতে ভাসতে নদীর কুলে আসলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন।
অপর আহতরা হলেন, মফিজ উদ্দিন, অলি উল্লাহ, নুরনবী, চৌধুরী, নোমান, আলী হোসেন, খোকন, শহীদ, রহিম ও কালু।

কমলনগর থানার ওসি কবির আহমেদ জানান, তারা নদীতে ডাকাতির খবর শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

আরও পড়ুন- 

বাগেরহাটে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় প্রস্তুত ২৩৫টি আশ্রয়কেন্দ্র

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম