রোয়ানু মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি
২০ মে ২০১৬, ০৯:৩৬আপডেট : ২০ মে ২০১৬, ০৯:৩৬

রোয়ানু ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে কক্সবাজারে ৪নং স্থানীয় সর্তক সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট এ নিম্নচাপ কক্সবাজার সমুদ্র বন্দর থেকে নিরাপদ দূরত্বে থাকলেও জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় রেডক্রিসেন্ট কর্মী, মেডিক্যাল টিম, উদ্ধার কর্মী নিয়োজিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এসব প্রস্তুতির কথা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম.নাজমুল হক, সিভিল সার্জন ডা. পুচনু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবদুল মজিদ, রেড ক্রিসেন্ট সভাপতি নুরুল আবছার, কক্সবাজার পৌরসভা মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মানবাধিকার কমিশন সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ জেলা প্রশাসনের অন্যান্য নেতারা।

আরও পড়ুন:
আরও এগিয়ে আসছে রোয়ানু, ৪ নম্বর সতর্কতা সংকেত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম