খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১১:১০আপডেট : ২৭ মে ২০১৬, ১১:১০

খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত এবং চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে জিরোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী জানিয়েছেন শুক্রবার সকালে চট্রগ্রাম থেকে একটি ডাল বোঝাই ট্রাক খাগড়াছড়ি সদরের আনসার ক্যাম্পের দিকে আসছিল। শহরের অদূরে জিরোমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান হেলপার আজাদ হোসেন। একই ঘটনায় চালক মো. ইউছুফ এবং ডালের সরবরাহকারী আসমত মিয়া গুরুতর আহত হন।
নিহত আজাদ এবং গুরুতর আহত চালক চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বড়দীঘি নতুন পাড়া এলাকার বাসিন্দা। সরবরাহকারী আসমত রাজশাহী জেলার চারঘাট থানার মাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। খাগড়াছড়িতে ট্রাক দুর্ঘটনা
তাদের খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা আজাদকে মৃত ঘোষণা করেন। চালক ও সরবরাহকারীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাদের চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
দুর্ঘটনা কবলিত গাড়ি এবং ডালের উদ্ধার কার্যক্রম শেষ খবর পাওয়া পর্যন্ত শুরু হয়নি।

আরও পড়ুন- 

রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, প্রতিবাদে বিজিবি ক্যাম্প ভাঙচুর

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যাকাণ্ড: পুলিশি তদন্তে অগ্রগতি নেই

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক