‘সাংবাদিকদের বিভক্তির কারণেই সাগর-রুনী হত্যার বিচারে দেরী হচ্ছে’

চট্টগ্রাম ব্যুরো
২৮ মে ২০১৬, ২৩:২৩আপডেট : ২৮ মে ২০১৬, ২৩:২৩

ইকবাল সোবাহান চৌধুরী সাংবাদিকদের বিভক্তির কারণেই সাগর-রুনী হত্যার বিচারে দেরী হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত ‘সাংবাদিকদের মর্যাদা, শ্রম আন্দোলন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না থাকায় অতীতে সাংবাদিক হত্যার বিচার হয়নি। সাগর-রুনী হত্যাকাণ্ডের পর আমি উদ্যোগ নিয়েছিলাম, খসড়াও করেছিলাম। অন্য পক্ষের অনাগ্রহের কারণে পারিনি দুই ইউনিয়নকে এক করতে।
বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের সাবেক এই সভাপতি বলেন, সাংবাদিকদের একের পর এক চাকরি যাচ্ছে, রুখতে পারছি না। ব্যক্তি স্বার্থের চেয়ে সংগঠনের মর্যাদা রক্ষায় সচেষ্ট হতে হবে। মালিক শোষণ করবে, শ্রমিক আন্দোলন করবে। কিন্তু সরকার অধিকার আদায় করে দেবে তাহলে হবে না, ঝুঁকি নিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের জন্য একটি বেতন কাঠামো তৈরি করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের জন্য তৈরি সেই বিধিমালা বিএনপি-জামায়াত সরকার রাতারাতি পরিবর্তন করে শ্রম আইনের অধীনে নিয়ে যায়। বেতন কাঠামোর পরিবর্তন করে তারা করে মজুরি বোর্ড।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সভার উদ্বোধন করেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেনসহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

/এমও/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম