ফেনীতে অস্ত্রসহ বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ২০:৫৭আপডেট : ০৩ জুন ২০১৬, ২০:৫৭

ফেনী ফেনীতে অস্ত্রসহ সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার বিকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত ফাহিম এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোফন সংবাদের ভিত্তিতে ফেনী শহরে আবুল কালাম আজাদকে বহনকারী একটি অটোরিকশায় অভিযান চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

এরপর চরদরবেশ ইউনিয়নে তার বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে একটা শটগান, দুটি ওয়ানগান, ১০ রাউন্ড গুলি, তিনটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

এদিকে, আবুল কালাম আজাদ ফেনী মডেল থানায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দুবারের নির্বাচিত চেয়ারম্যান।আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাকে পরাজিত করতে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে অস্ত্র দিয়ে চালান দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
শার্শায় ভোটে লড়বেন বাবা-ছেলে, স্বামী-স্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম