কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ২০:৫৯আপডেট : ০৭ জুন ২০১৬, ২১:০১

কুমিল্লা কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের স্বামী আব্দুস সালামকে হত্যার দায়ে স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি  শাহিনা আক্তার (২৯) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের আবদুল আজিজ ভূঁইয়ারর মেয়ে। মামলার বাদী নিহতের মা সুফিয়া বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাফিজুর রহমান আসামি শাহীনা আক্তারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৭ সালের ২৪ জানুয়ারি চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচার শুরু হলে এ মামলায় ১৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহীনা আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা করেন ।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়-  ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাদী সুফিয়া বেগমের ছেলে আব্দুস সালাম, ছেলের বউ শাহীনা আক্তার, নাতি মো. আব্দুল্লাহ-আল-মামুন (১৩) ও মো. মাকসুদুর রহমান মাসুমসহ (৬) রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। ঐ দিন রাত ৩টার সময় সবাই সেহরি খাওয়ার জন্য ওঠে দেখেন আব্দুস সালাম ঘরে নেই। পরে খোঁজাখুজি করে বাড়ির পূবদিকের ডোবার পাশে সালামের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা।  

এ ব্যাপারে গত ২৫ সেপ্টেম্বর নিহত সালামের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরবর্তীতে পুলিশ তদন্তে প্রতিবেশী মাসুদ আলম (৩০) এবং স্ত্রী শাহীনা আক্তারের নাম বেরিয়ে আসে। শাহীনা আক্তার ও মাসুদ আলমের পরকীয়া প্রেম ছিল বলে জানা গেছে। তারা দুজন মিলে সালামকে খুন করে।

উল্লেখ্য, চার্জশিট দাখিলের আগেই আসামি মাসুদ আলম জেলখানায় আত্মহত্যা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু।

আরও পড়ুন: তনুর ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম