লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্য অধিদফতরের উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য অফিস প্রাঙ্গনে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গিয়াস উদ্দিন, চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, সোনালী ব্যাংক কমলনগর শাখার ব্যবস্থাপক মো. সোয়াইব হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোনায়েম হোসেন তারেক প্রমুখ।
এসময় উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি শফিউল আলম, খাদ্য পরিদর্শক মো. রাশেদ আলম ভূঁইয়াসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়নের নিবন্ধিত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা মূল্যে ধান ক্রয় করছে খাদ্য অধিদফতর। এ উপজেলা থেকে ২৫ টন বোরো ধান সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে কমলনগরে ১৪০ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে।
আরও পড়ুন: খানজাহান বিমান বন্দর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে যাচ্ছে
/এমও/এমএসএম/








