রাঙামাটিতে দুই দিন সড়ক ও নৌপথ অবরোধের ডাক সন্তু লারমার

রাঙামাটি প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ২১:৩৩আপডেট : ০৯ জুন ২০১৬, ২১:৩৫

আগামী ১৩ ও ১৪ জুন (সোম ও মঙ্গলবার) রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বৃহস্পতিবার গত ৪ জুন অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪নং ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃভোট গ্রহণের দাবিতে অবরোধের ডাক দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি সন্তু লারমা। রাঙামাটিতে দুই দিন সড়ক ও নৌপথ অবরোধের ডাক সন্তু লারমার

জনসংহতি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে রাঙামাটি জিমনেসিয়াম মাঠে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জনসংহতি সমিতির জেলা সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা। এতে জনসংহতি সমিতি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জনসংহতি সমিতির প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে। ওই সব কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করে বক্তারা বলেন, পুনঃনির্বাচন না দিলে পাহাড় আবার অশান্ত হয়ে উঠবে। এর দায়ভার সরকারকেই নিতে হবে।

পরে বিশাল এক র‌্যালি শহরের বনরূপা হয়ে ঘুরে ফের জিমনেশিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: সাভারে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ১৫ 

/এমও/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান