লক্ষ্মীপুরে কৃষক পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৮:১৫আপডেট : ১১ জুন ২০১৬, ১৯:২৬

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাট করে এক কৃষক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। জেলার রামগতি উপজেলার চরসিতা গ্রামে খবির উদ্দিনের বাড়িতে শনিবার (১১ জুন) সকালে এই ঘটনা ঘটে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, জমির সীমানা বিরোধ নিয়ে ঘটনার সূত্রপাত। উচ্ছেদের নিশ্চিত কোনও তথ্য নেই। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই সময় সন্ত্রাসীদের হামলায় উচ্ছেদকৃত খবির উদ্দিনের পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, খবির উদ্দিন (৫০), মোস্তাফা কামাল (৬০), সাব্বির হোসেন বাবর (১৮), সেলিনা আক্তার (৪০) ও লিমন (৬)। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় খবির উদ্দিন লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খবির উদ্দিনের সঙ্গে একই এলাকার নূরনবী গংদের দীর্ঘদিন ধরে জমি-জমাসংক্রান্ত বিরোধ চলে আসছে।এই ব্যাপারে খবির উদ্দিন আদালতে একটি মামলা দায়ের করেন।এসময় ক্ষিপ্ত হয়ে নূরনবী ও তার লোকজন খবির উদ্দিনের বাড়িতে হামলা চালায়।এসময় তারা গবাদি পশু, মূল্যমান মালামাল ও ফসলাদিসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তারা খবির উদ্দিনের পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক খবির উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালিয়ে লুট করেছে। তারা এখন ভিটেমাটি ছাড়া ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব। আতঙ্কে তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যেতে পারছে না।

আরও পড়ুন:

দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করতে চেয়েছিল খুনিরা: পুলিশ

সাঁড়াশি অভিযানে সারাদেশে আটক সহস্রাধিক

এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী