অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চট্টগ্রাম ব্যুরো
১৯ জুন ২০১৬, ২১:৫৪আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৫৬

চট্টগ্রাম হাটহাজারী থানায় গত ৭ মে দায়ের হওয়া অস্ত্র মামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রবিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, হাটহাজারী থানার এস আই দেলোয়ার হোসেন অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করেন। আদালত এটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেছেন। তবে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে, গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।  তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন। এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে জামিন আদেশ এখনও চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছায়নি।
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় গত ৭ মে হাটহাজারী উপজেলার চারিয়া এলাকার একটি ভোটকেন্দ্রে পিস্তল ও সাতটি গুলি ও নগদ ২৬ হাজার টাকাসহ আটক হন নুরুল আজিম রনি। এ ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। এরপর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে রনিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: সাভারে কাউন্দিয়া ইউপি’র ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ১০ 

/এমও/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম