ঈদ বাজারে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে নগরীতে দুইটি পোশাকের দোকানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ষোলশহর ২নং গেইট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ অভিযান চালান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চিটাগাং কমপ্লেক্সে শপিং অভিযান চলাকালে জিনিমিনি নামে একটি একদামের দোকানে দেখা যায় একটি লেহেঙ্গা নয়হাজার ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছে, যদিও এর পেছনে বিক্রেতার খরচ ছিলো মাত্র ৪ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে নাদিয়া এম্পোরিয়াম নামের তৈরি পোশাকের দোকানকে ট্যাগ ওভারপ্রাইসিং ও ক্রয় রশিদ দেখাতে না পারার অপরাধে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন ক্যাব ও চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধিরা। এসময় পুলিশ ও আনসার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
/এমও/







