সেই ভুয়া ডেন্টাল সার্জন মুরাদসহ ১২ জনকে কারণ দর্শানোর নির্দেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জুন ২০১৬, ২২:৪১আপডেট : ২৯ জুন ২০১৬, ২২:৪৭

ভুয়া ডেন্টাল সার্জন সাব্যস্ত ওয়াহিদুর রহমান মুরাদ লক্ষ্মীপুরের রায়পুরের সেই ভুয়া ডেন্টাল সার্জন ওয়াহিদুর রহমান মুরাদসহ ১২টি ডেন্টাল ক্লিনিকের ১২ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তাদের নামের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ডিগ্রিসহ মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. গোলাম ফারুক ভূঁইয়া জানান, ভুয়া ডেন্টাল সার্জন ও কনসালটেন্ট ওয়াহিদুর রহমান মুরাদকে কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারণ দর্শানোর নির্দেশনামা পাওয়া ডেন্টাল ক্লিনিকগুলোর মধ্যে রয়েছে মডার্ন ডেন্টাল ক্লিনিক, ফাতেমা ডেন্টিস্ট পয়েন্ট, পপুলার ডেন্টাল ক্লিনিক, আল শেফা, মদিনা ডেন্টাল, জেসমিন ডেন্টাল, সিনহা ডেন্টাল, সেবা ডেন্টাল, ইভা ডেন্টাল। তাদেরকে শোকজের চিঠি পাওয়ার তিনদিনের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, বাকি ডেন্টালগুলোর নামের তালিকার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বলা হয়েছে। অন্যদেরকেও শোকজ করা হবে।
উল্লেখ্য, ‘নেই ডিগ্রি তারপরও ডেন্টাল সার্জন’ শিরোনামে ১৮ জুন বাংলা ট্রিবিউনে একটি রিপোর্ট প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। এ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সেই ভুয়া ডেন্টাল সার্জন বাংলা ট্রিবিউনের লক্ষ্মীপুর প্রতিনিধির ছবি ও নাম দিয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাতে শুরু করে। বিষয়টি জানার পর ২১ জুন রায়পুর থানায় মুরাদের বিরুদ্ধে জিডি করা হয়।

আরও পড়ুন:নেই ডিগ্রি তারপরও ডেন্টাল সার্জন!

/বিটি/এইচকে/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম