ব্রাহ্মণবাড়িয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুন ২০১৬, ২৩:২০আপডেট : ২৯ জুন ২০১৬, ২৩:৪৩

জরিমানা ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় চার কাপড় দোকানিকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোডের কাপড়ের দোকানগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হানী।
অভিযান চলাকালে শহরের বাণিজ্যিক এলাকা সড়ক বাজারস্থ অভিজাত শাড়ি বিতান ‘ইলোরা’ ৫০ হাজার, মুক্তা ক্লথ স্টোরকে ৩৫ হাজার ও কোর্ট রোডস্থ ফ্যাশন হাউস ‘ড্যাজল’কে ৫০ হাজার এবং টপটেক্স পাঞ্জাবি হাউসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন জানান, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলা শহরের কয়েকটি অভিজাত কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ক্রেতাদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য অনেক বেশি রাখায় এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় চার কাপড় দোকানিকে জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হক, সহকারী কমিশনার (কাস্টমস্) আনোয়ার হোসেন, সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার উপস্থিত ছিলেন।

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক