কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে সালমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী হাছান মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউপির আকদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আকদিয়া গ্রামের হাছান মিয়া ও তার স্ত্রী সালমা আক্তারের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার বিকালে স্বামী হাছান মিয়া গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে সালমাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, লাশ উদ্ধার করে সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকে চাঁদাবাজির ছবি তোলায় সাংবাদিককে মারধর
/এআর/








