জামায়াত নেতাকে রাজাকার বলায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০১ জুলাই ২০১৬, ১৯:০৪আপডেট : ০১ জুলাই ২০১৬, ২০:৫৪

কক্সবাজার জেলার চকরিয়ায় স্থানীয় এক জামায়াত নেতাকে রাজাকার বলায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা নুরুল হুদা সিকদার বদরখালীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার জানান, গতরাতে (বৃহস্পতিবার) তারাবির নামাজের পর বদরখালী স্টেশনে আওয়ামী লীগ নেতা নুরুল হুদার সঙ্গে স্থানীয় জামায়াত নেতা সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এসময় জামায়াত নেতা সিদ্দিককে রাজাকার বলে আখ্যা দেন আওয়ামী লীগ নেতা নুরুল হুদা।
ইউপি চেয়ারম্যান আরও জানান, রাজাকার বলায় ক্ষিপ্ত হয়ে জামায়াত নেতা সিদ্দিক তার দলবল নিয়ে নুরুল হুদাকে প্রকাশ্যে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে রাত ১টার দিকে টুইট্টা পাড়া রাস্তার পাশে নুরুল হুদার জবাই করা মৃতদেহ পাওয়া যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি বলেও জানান ওসি।

আরও পড়ুন: ‘দিল্লি-ইসলামাবাদ সুসম্পর্কের বিরোধী নয় পাকিস্তানের সেনাবাহিনী’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক