আখাউড়ায় দেয়াল ধসে শিশু নিহত, মা আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ২১:৩৪আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২১:৩৭

আখাউড়ায় দেয়াল ধসে শিশু নিহত, মা আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘরের মাটির দেয়াল ধসে বৃষ্টি নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুর মা আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নয়াদিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন জানান,  ঘরের সামনে শিশুকে কোলে নিয়ে কাজ করছিল তার মা। এসময় বৃষ্টিতে ভিজে ঘরের মাটির দেয়াল তার ওপর ধসে পড়ে। এতে  চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এসময় শিশুর মা বকুল বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অ্যামি আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: সিলেটে ঈদের জামাতের জন্য পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম