বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
০৬ জুলাই ২০১৬, ১১:০০আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১১:০০

বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার সকালে বান্দরবান-ঢাকা সড়কের চট্টগ্রামের বাজালিয়া এলাকার সড়ক এবং বান্দরবানের পলুপাড়া ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে উভয় পাশে আটকা পড়ে যানবাহনসহ যাত্রীরা। জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয়রা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন।

ঝুঁকিপূর্ণ বসবাসকারী ও বন্যা দুর্গতের জন্য প্রাথমিকভাবে কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে বান্দরবানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন:
‘আমরা অনেক ভালো আছি, পত্রিকায় এটাই লিখে দাও’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম