সীতাকুণ্ডে অস্ত্রসহ ৪ আনসারুল্লাহ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
১১ জুলাই ২০১৬, ২১:০৯আপডেট : ১১ জুলাই ২০১৬, ২১:০৯

গ্রেফতার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সোমবার চাপাতি, কিরিচের মতো ধারালো অস্ত্র, ছয়টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ, ট্যাবসহ তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। দেশকে অস্থিতিশীল করতে ও জঙ্গি তৎপরতাসহ সীতাকুণ্ড অঞ্চলে বিভিন্ন কলকারখানায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত চারজনই জিজ্ঞাসবাদে জানিয়েছে তারা সংগঠনটির নেতা মুফতি জসীমউদ্দিন রাহমানীর অনুসারী। গ্রেফতার চারজনের একজন সংগঠনটির বায়তুল মাল সম্পাদক। গ্রেপ্তারকৃতরা হলেন- মুছা ইবনে উমায়ের (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।
এছাড়া, যারা সীতাকুণ্ডে ওই চারজনকে আশ্রয় দিয়েছিল, তাদেরও ধরতে অভিযান চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম